
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্যে জরুরি বার্তা
ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্যে জরুরি বার্তা চলতি মাসের শেষে অর্থাৎ ৩১ শে অক্টোবর অকেজো হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড। ফলে যারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করেন, তাঁদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে গ্রাহকেরা কার্ড থেকে কোনও লেনদেন করতে পারবেন না। তাঁরা এটিএম থেকে টাকা তুলতেও পারবেন না।



























