
পেশির নমনীয়তা বাড়ানোর সহজ উপায় হল এই আসন। রোজ অভ্যাস করুন অবশ্যই ফল পাবেন
ব্যুরো নিউজ,২৫ জানুয়ারি :আপনি রোজ হাঁটতে যান বা মাঝে মাঝে সাইকেল চালান, কিন্তু পিঠ, কোমর, কিংবা তলপেটের আলগা হয়ে যাওয়া পেশিগুলিকে টান টান করতে চান, তাহলে কেবল হাঁটা বা সাইকেল চালানো যথেষ্ট নয়। কিছু যোগাসন রয়েছে যা আপনার শরীরের এই সমস্যাগুলি কাটাতে সাহায্য করতে পারে। এর মধ্যে একটি অন্যতম যোগাসন হলো অনন্তাসন।অনন্তাসন সংস্কৃত শব্দ, যেখানে ‘অনন্ত’ মানে চিরন্তন বা অন্তহীন।



























