
খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি
ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি রাজ্যজুড়ে ইডির তল্লাশি পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সকাল থেকে চলে ইডির তল্লাশি অভিযান। অভিযান চলাকালীন কেন্দ্রীয় বাহিনির জওয়ানরা তাঁর গোটা বাড়ি ঘিরে রাখে। প্রায় ৫ টি গাড়ি করে আধিকারিকরা পৌঁছান খাদ্যমন্ত্রীর বাড়িতে। তাঁরা কিছু বোঝার আগেই আচমকাই বাড়িতে ঢুঁকে যান ইডির আধিকারিকরা।


























