
রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল প্রাইভেট গাড়ি
ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : বুধবার দুপুরে রেড রোডে ঘটে গেল আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত সময়ে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি বাতিস্তম্ভে ধাক্কা খেয়ে উলটে যায়। গাড়িতে থাকা চালক এবং দুই মহিলা যাত্রী আহত হন। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিচারিকার বিশ্বাসঘাতকতা, বাড়িতে চেতনানাশক খাইয়ে লুটপাট




























