
SSC Recruitment Scam : শিক্ষক দুর্নীতি মামলায় এইবার জড়ালো পিসি , ঝোপে ফোন ছুঁড়ে পালানোর চেষ্টা ভাইপোর !
ব্যুরো নিউজ ২৫শে আগস্ট ২০২৫ : সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় এই সংস্থা কলকাতা-সহ মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। সূত্রের খবর, মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং তাঁর পিসি, বীরভূমের সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। জীবনকৃষ্ণ সাহার মোবাইল-কাণ্ডের পুনরাবৃত্তি গত বছর এপ্রিল মাসেও



























