
পড়ছে পারদ, বাড়ছে ঠাণ্ডা | বছরের শেষে শীতে কাবু রাজ্যবাসী
ব্যুরো নিউজ, ১৫ ডিসেম্বর: পড়ছে পারদ, বাড়ছে ঠাণ্ডা | বছরের শেষে শীতে কাবু রাজ্যবাসী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব শেষ হতে না হতেই বঙ্গে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ। আর তার সাথে রাজ্য জুড়ে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, আগামী কিছুদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই খুব বেশি ঠাণ্ডা পরে।



























