
পেছন ফিরলেই সাপ! কার্তিকের ‘নাগজ়িলা’ কী লুকোচ্ছে?
ব্যুরো নিউজ, ২২ এপ্রিলঃ বলিউডে নাগ-নাগিনীর প্রেম আর রহস্যময় রূপান্তরের গল্প নতুন কিছু নয়। ‘নাগিন’ (১৯৭৬) থেকে ‘নাগিনা’ (১৯৮৬)— দশক পেরিয়ে বলিউডে বারবার ফিরেছে এই জনপ্রিয় থিম। এবার সেই ধারাতেই যোগ হতে চলেছে আরও একটি নতুন নাম— ‘নাগজ়িলা: নাগলোক কা পহেলা কাণ্ড’। কর্ণ জোহর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ অগস্ট, অর্থাৎ নাগপঞ্চমীর দিন। আর মুখ্য ভূমিকায় দেখা




























