দিলজিৎ দোসাঞ্জকে মেটগালায় ‘অবজ্ঞা’ নিয়ে পশ্চিমা দ্বিচারিতাকে তুলোধোনা করলেন রাজা কুমারী
ব্যুরো নিউজ ১৯ মে : মার্কিন র্যাপার এবং ভারতীয় বংশোদ্ভূত গীতিকার রাজা কুমারী স্পষ্ট কথা বলতে দ্বিধা করেন না—বিশেষ করে যখন সাংস্কৃতিক ভণ্ডামি তুলে ধরার বিষয় আসে। সম্প্রতি ‘ মিড-ডে ’-এর সাথে একটি আলোচনায় তিনি ফ্যাশন বিশ্বের লোকদেখানো অন্তর্ভুক্তির সমালোচনা করেন। এক্ষেত্রে তিনি একটি স্পষ্ট উদাহরণ ব্যবহার করেন: গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মেট গালার জন্য ঐতিহাসিক পাতিয়ালা নেকলেস চাওয়া সত্ত্বেও তা




























