
ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব কাটলেও কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :ঘূর্ণিঝড় ‘ডানা’ আরও শক্তি হারিয়ে শনিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পর নতুন দিনের আলো ফুটেছে আবহাওয়ারও যথেষ্ট উন্নতি হয়েছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আপাতত অবস্থান করছে ওড়িশার উপরে যেখান থেকে দ্রুত শক্তি হারিয়ে সেটি ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের দিকে




























