
কালীপুজো পেরিয়ে সামনে ভাইফোঁটা| কেমন থাকবে এইসময় আবহাওয়া?
ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: কালীপুজো পেরিয়ে সামনে ভাইফোঁটা| কেমন থাকবে এইসময় আবহাওয়া? কালী পুজো উপলক্ষে চারিদিকে আলোর ছড়াছড়ি। মা শ্যামার আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বর মাস পরে গেলেও শীত আসতে কিন্তু এখনো খানিকটা সময় লাগবে। দঃ বঙ্গে শীতের আমেজ আজ কিন্তু সামান্য কম থাকবে। গতকাল থেকে কিন্তু ফের ২ ডিগ্রি পর্যন্ত বেড়েছে তাপমাত্রা।

























