
আজও বৃষ্টির পূর্বাভাষ | কোন কোন জেলা ভিজবে?
ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: আজও বৃষ্টির পূর্বাভাষ | কোন কোন জেলা ভিজবে? শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। তাই দুয়ারে শীত কড়া নাড়লেও কিন্তু জাঁকিয়ে পড়তে পারছে শীত। দঃ বঙ্গে যেন থমকে গিয়েছে শীতের আমেজ। ঘূর্ণিঝড়ের জেরে এই সপ্তাহেই আবহাওয়ার বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।



























