ব্যুরো নিউজ, ২৫ মে : বেঙ্গালুরুর রামেশ্বর ক্যাফে বিস্ফোরণ ঘটনায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ। এমনই বিস্ফোরক দাবি করল NIA। এই ঘটনায় তল্লাসি অভিযানে এনআইএর- র হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে আরও যুবক। শোয়েব আহমেদ মির্জা ওরফে ছোটু নামে এক যুবককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনআইএর-দাবি ধৃত ওই যুবক লস্কর-ই-তৈবার সদস্য।
রামকৃষ্ণ মিশন কাণ্ডে গ্রেফতার KGF গ্যাংয়ের অন্যতম সদস্য
এনআইএ-র হাতে গ্রেফতার অভিযুক্ত
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এর আগে বেঙ্গালুরুতে জঙ্গি হামলার ষড়যন্ত্রে এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ছিল মির্জা। সেই সময় জেল খাটতে হয়েছিল তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের লস্কর-ই-তৈবার এই সদস্য বেঙ্গালুরুর রামেশ্বর ক্যাফে সন্ত্রাসবাদী হামলার ছক কষে বলে এনআইএ-র দাবি।
প্রসঙ্গত, গত ১ মার্চ বেঙ্গালুরুতে রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জন্য এক ব্যক্তি ক্যাফেতে ঢুকে বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে আসেন। ওই ব্যাগে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টার পর বিস্ফোরণ হয়। এই ঘটনায় আহত হন ১০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছিল আইআইডি। ঘটনার তিন দিনের মাথায় অর্থাৎ ৩ মে এনআইএ তদন্তের দায়িত্ব নেয়।
ঘটনার পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। এরপর ১২ এপ্রিল কলকাতা থেকে আরও দুজনে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এনআইএ মোট চারজনকে গ্রেফতার করেছে। ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত এনআইএ আধিকারিকরা কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। ঘটনার সঙ্গে জঙ্গি যোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে অতিরিক্ত তৎপরতা নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই জায়গায় শোয়েব আহমেদ মির্জা ওরফে ছোটুর গ্রেফতারি বড় সাফল্য হিসেবে দেখছেন এনআইএ আধিকারিকরা। এখন দেখার এরপর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত আর কী কী বিষয় তদন্তকারীদের হাতে আসে।




















