ইভিএম নিউজ ব্যুরো, ২৫ এপ্রিলঃ দেশের সর্বপ্রথম ওয়াটার মেট্রো চালু হল কেরলে। ২৫ এপ্রিল থেকে চালু হল দেশের  প্রথম ওয়াটার মেট্রো। কেরলের কোচির সঙ্গে মোট ১০ টি দ্বীপের যোগসূত্র  তৈরি করেছে এই মেট্রো। এবং বোটগুলি ব্যাটারি চালিত। শীততাপ নিয়ন্ত্রিত হাইব্রিড ইলেকট্রিক চালিত বোটের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে।কোচি মেট্রো রেল লিমিটেডের অধীনে এই পরিষেবা প্রদান করা হয়েছে। ফলে কেরলের পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেরলের বন্দর শহর কোচি থেকে মোট ১০টি দ্বীপ পর্যন্ত এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। বিদ্যুৎচালিচত মোট ৭৮টি ওয়াটার বোট এই পরিষেবা প্রদান করবে।কেরল সরকার ও জার্মান সংস্থা কেএফডব্লু (KFW) বিনিয়োগ করেছে এই পরিষেবায়। জানা গিয়েছে মোট ৭৮ কিমি দুরত্ব অতিক্রিম করবে এই ওয়াটার মেট্রো। পাশাপাশি মোট ৩৮ টি টার্মিনাল ব্যবহার করা হয়েছে এই মেট্রো রেল নির্মাণে।

জানা যাক কোন রুট থেকে কোন রুটে পাওয়া যাবে এই পরিষেবা-

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে হাই কোর্ট থেকে ভাইপিন টার্মিনাল এবং ভিটিলা থেকে কাক্কানড় টার্মিনাল পর্যন্ত দুটি রুটে এদিন থেকে পরিষেবা শুরু হয়েছে। এরপর ধীরে ধীরে ৩৮টি টার্মিনালে এই পরিষেবা পৌঁছে যাবে।  আপাতত মোট ৭৮ টি বোট চলবে। এই ওয়াটার মেট্রোতে যাত্রীরা সুরক্ষিতভাবে যাত্রা করতে পারবেন, এমনটাই দাবি করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান।

কত ভাড়া নির্ধারণ করা হয়েছে?

এখনও পর্যন্ত এই ওয়াটার মেট্রোর ন্যুনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা বলে জানা গিয়েছে। সাপ্তাহিক  টিকিটের ভাড়া  ১৫০ টাকা ও মাসিক ভাড়া ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। মোট ১৫ টি রুটে চলবে এই মেট্রো এবং ৩৮ টার্মিনাল স্টপেজ হবে এই মেট্রো নেটওয়ার্কের।

এই প্রসঙ্গে, সরকারি আধিকারিকরা বলেন, অনন্য গণপরিবহণ ব্যবস্থা হিসেবে কোচির মানুষের  কাছে  একটি বিশেষ জায়গা করে নেবে এই ওয়াটার মেট্রো।প্রচলিত মেট্রো সিস্টেমের মতোই পরিষেবা প্রদান করতে পারবে সাধারণ মানুষকে। এর ফলে কোচি থেকে নিকটবর্তী দ্বীপগুলিতে যাতায়াত করা আরও সহজ হয়ে  উঠবে সাধারণ মানুষদের কাছে। (EVM News) 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর