ইভিএম নিউজ ব্যুরো, ২৫ মার্চঃ পাচারের আগেই প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় নীরজ নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা।

শুক্রবার সকালে গোপন সূত্র মারফৎ খবর পেয়ে  বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে অভিযান চালিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা এলাকায় একটি কনটেনার আটক করেন বনকর্মীরা।কনটেনারে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে বার্মাটিক কাঠ।গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কাঠগুলি অসম থেকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর