ইভিএম নিউজ ব্যুরো, ১০ মার্চঃ শুক্রবার সকালে হলদিয়া যাওয়ার পথে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ফতেপুরের কাছে উল্টে যায় ভোজ্যতেল বোঝাই একটি ট্রাক । সাত সকালে তেল কুড়িয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায় স্থানীয়দের। ঘটনায় আহত হয় গাড়ির চালক সহ গাড়ির খালাসি। স্থানীয়দের চেষ্টায় তাদের নন্দকুমারের খেজুর বেড়িয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ভোজ্যতেল বোঝাই করা একটি ট্রাক দ্রুতগতিতে জাতীয় সড়ক ধরে হলদিয়ার দিকে যাচ্ছিল। এরপর নন্দকুমার থানা এলাকার ফতেপুর এলাকায় ট্রাকটি যায় উল্টে। এরপর সকালের আলো ফুটতেই এলাকার মানুষ খবর পেয়ে তেল কুড়োতে শুরু করে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। তবে টি কোথা থেকে বা এল? আর কোথায় যাচ্ছিল সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ।।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর