[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ কলকাতার কোলাহল ছেড়ে নির্জন প্রকৃতির সান্নিধ্যে কিছুদিনের জন্য হারিয়ে যেতে চান? তবে আপনার জন্য আদর্শ ঠিকানা হতে পারে ডুয়ার্সের  গোপন রত্ন চিলাপাতা জঙ্গল । জলপাইগুড়ি জেলায় জলদাপাড়া অভয়ারণ্যের কাছে অবস্থিত এই ঘন অরণ্য বর্ষার সময়ে এক অন্যরকম রূপ ধারণ করে, যা পর্যটকদের মন মুগ্ধ করে তোলে।

একশৃঙ্গ গণ্ডার, চিতাবাঘ এবং বন্য শূকরের মতো প্রাণীদের প্রাকৃতিক আবাসস্থল হিসেবে পরিচিত চিলাপাতা, একসময় ডাকাতদের আশ্রয়স্থল হলেও বর্তমানে এটি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং জনপ্রিয় একটি গন্তব্য। আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ২৮ কিমি দূরে অবস্থিত এই জঙ্গলে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন (WBFDC)-এর মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প রয়েছে। জঙ্গলের ২ কিমি ভিতরে কোডালবস্তিতে অবস্থিত এই ইকো-ট্যুরিজম রিসর্টটি আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ দেবে। এখানে কটেজে বসেই আপনি বন্যপ্রাণীদের আওয়াজ শুনতে পাবেন, এমনকি ভাগ্য ভালো থাকলে গণ্ডার বা চিতাবাঘের দেখাও মিলতে পারে। ক্যাম্পের কাছে একটি ঝর্ণা রয়েছে যেখানে চিতাবাঘ জল খেতে আসে বলে শোনা যায়। এছাড়াও রয়েছে একটি টাওয়ার, যেখান থেকে গোটা জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তোর্সা নদী জলদাপাড়ার মূল জঙ্গল থেকে চিলাপাতাকে আলাদা করেছে। জঙ্গলের গভীরে বানিয়া নদীর তীরে গুপ্ত যুগের মেন্দাবাড়ির দুর্গও পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ।

কীভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেনে আলিপুরদুয়ার জংশন পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই মেন্দাবাড়ি পৌঁছানো যায়। তাই আর দেরি না করে এই বর্ষায় ডুয়ার্সের এই অফবিট গন্তবতে ঘুরে আসুন এবং প্রকৃতির মাঝে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সঞ্চয় করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর