[rank_math_breadcrumb]

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ উত্তর প্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, মৃত অন্তত ৬০। বুধবার বিকেল থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রাজ্যের একাধিক জেলা। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়েছে, ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এর ফলে বহু এলাকায় গভীর রাত পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। যোগাযোগ ব্যবস্থার উপরও এর মারাত্মক প্রভাব পড়েছে।

রাস্তায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে এবং রেললাইনে গাছ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল, যার ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। রাজ্যজুড়ে এই দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বজ্রপাত, দেওয়াল ধসে পড়া এবং গাছ চাপা পড়ে এই প্রাণহানি ঘটেছে। প্রয়াগরাজ, কানপুর, দেহাত ও ফতেহপুরসহ একাধিক জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। অনেক জায়গায় শিলাবৃষ্টির কারণেও ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ পরিষেবা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে আর্থিক সহায়তা এবং কৃষিক্ষেত্রে ক্ষতির দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি। জেলা প্রশাসনগুলিকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আরও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর