ইভিএম নিউজ ব্যুরো, ২৪ ফেব্রুয়ারিঃ তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও দগদগ করছে চোখের সামনে। তারই রেশ কাটতে কাটতেই গতকাল মাঝরাতে ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে ভূমিকম্পের সেইরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত। সূত্রের খবর, ইন্দোনেশিয়ার টোবেলো থেকে ১৭৭ কিলোমিটার উত্তরে, মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে। রীতিমতো আতঙ্কে ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পরেছেন রাস্তায়। তবে ইন্দোনেশিয়ার ভূমিকম্প নতুন কিছু নয়। তবে তুরস্কের এই ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটাতে পারছেনা ইন্দোনেশিয়ার মানুষেরা।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর