[rank_math_breadcrumb]
domkal-bomb-explosion

ব্যুরো নিউজ ১২ জুন: বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম চান্দু শেখ (৩০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকল পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের লেবুতলা অঞ্চলে বাড়ির পাশের একটি জঙ্গলে বোমা বাঁধার সময় ঘটে এই দুর্ঘটনা। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় চান্দুর।

এলাকাজুড়ে ছড়িয়েছে চরম আতঙ্ক

ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ উদ্ধার করে তাঁর ক্ষতবিক্ষত দেহ, যেটি পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডোমকল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম

পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, বোমা বাঁধার সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে, আর তাতেই প্রাণ যায় চান্দুর। তবে এই ঘটনায় ঠিক কীভাবে বিস্ফোরণ হল, বা এর পেছনে আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ

বিদ্যাসাগর সেতুতে সমীক্ষা বন্ধ থাকবে যান চলাচল

বিস্ফোরণের জেরে গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে চরম আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপর জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় চান্দুর দেহ পড়ে থাকতে দেখা যায়।

অপ্রত্যাশিত বৃষ্টিতেও কার্যকর দিল্লির নিকাশি ব্যবস্থা: দিল্লির উপরাজ্যপাল

এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে রাজ্যে অবৈধ বিস্ফোরক মজুত ও বোমা তৈরির কার্যকলাপ ঘিরে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। ডোমকল থানার পুলিশ জানিয়েছে, বাকি অংশীদারদের খোঁজে তল্লাশি জারি রয়েছে, এবং গোটা বিষয়টি নিয়ে তাঁরা গভীর তদন্ত চালাচ্ছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর