বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক আশক কীর্তনিয়া তৃণমূল  বিরুদ্ধে মতুয়া সমাজকে বারবার অবহেলা ও অসম্মান করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন

ব্যুরো নিউজ,২৬ ঃ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক আশক কীর্তনিয়া তৃণমূল  বিরুদ্ধে মতুয়া সমাজকে বারবার অবহেলা ও অসম্মান করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই বৈষম্য চলছে এবং মতুয়াদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।বিধায়ক কীর্তনিয়া অভিযোগ করেছেন, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় মতুয়াদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “তৃণমূল সরকার মতুয়া সমাজের স্বার্থ রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের উপেক্ষা করছে। চাকরির তালিকা থেকে মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে, যা চরম অন্যায়।”

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

মতুয়া সমাজ পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ভোটব্যাংক। মূলত বাংলাদেশ থেকে আসা দলিত হিন্দুদের এই সম্প্রদায় বহুদিন ধরে নাগরিকত্ব এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। মতুয়াদের ভোট পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায়। তাই রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন পাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রেড ওয়াইনও কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? কি বলছেন গবেষকরা জানুন

সংশোধনী আইন (CAA) বাস্তবায়নের পড় থেকে  বিজেপি মতুয়া সমাজের কাছ থেকে বিপুল সমর্থন পাছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও বিভিন্ন প্রকল্প ও আর্থিক সহায়তার মাধ্যমে মতুয়াদের কাছে টানতে চাইছে, কিন্তু বিজেপি দাবি করছে যে এসব প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক প্রচারণার জন্যই দেওয়া হয়েছে।

অদম্য পায়েল: চার অঙ্গহীন এক তীরন্দাজের স্বপ্নজয়

বিজেপি বিধায়কের এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে মতুয়া ভোট ব্যাংককে আকৃষ্ট করতে এই ধরনের বিতর্ক আরও তীব্র হতে পারে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর