রাজস্থানের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, আবহাওয়া কেমন থাকবে কি বলছে বিশেষজ্ঞরা !

ব্যুরো নিউজ,২৬ মার্চ : কলকাতা এবং রাজস্থান আজ বুধবার গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে মুখোমুখি হবে । গতবার এই দুটি দলের ম্যাচ একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সে ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে এবারের ম্যাচে কি আবারও সেই একই সমস্যা দেখা যাবে?

রামনবমীর আগে হিন্দুদের সতর্ক থাকার আহ্বান, প্রয়োজনে আত্মরক্ষার জন্য অস্ত্র তূলে ধরার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ !

দুই দলের খেলোয়াড়দের জন্য রয়েছে মনোরম আবহাওয়া

বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন। কলকাতা প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গেছে, অন্যদিকে রাজস্থান হেরেছে হায়দরাবাদের কাছে। বুধবার রাজস্থানের হোম ম্যাচ। রাজস্থান গত দু’বছর ধরে তাদের দুটি হোম ম্যাচই গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে খেলে আসছে, এবং এদিন তাদের প্রথম হোম ম্যাচ হবে।

লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান

আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, মাত্র ৪ শতাংশ  রয়েছে এমনটাই  বলছে আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ, বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দুপুরে তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যায় তা ২০ ডিগ্রিতে নেমে যাবে। ফলে, দুই দলের খেলোয়াড়দের জন্যই মনোরম আবহাওয়ায় খেলা হবে। এছাড়া, হাওয়া বেশি বয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই।

রেড ওয়াইনও কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? কি বলছেন গবেষকরা জানুন

তবে, ম্যাচের জন্য আবহাওয়া যেন সহায়ক থাকে, তেমনটাই আশা করছেন দুই দলের খেলোয়াড় এবং সমর্থকরা। এখন শুধুই অপেক্ষা, সেই সঙ্গে খেলোয়াড়দের দৃঢ় প্রতিজ্ঞা ও শক্তিশালী খেলার কৌশল ম্যাচের সঙ্গী হবে।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর