ইভিএম নিউজ ব্যুরো: আদানি ইস্যুতে সরগরম সংসদ। এমত অবস্থায় পরিবেশ বার্তা নিয়ে বুধবার বাজেট অধিবেশনে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন একটি হালকা নীল নেহেরু জ্যাকেট পরে এলেন তিনি। যা আদতে সাধারণ আর পাঁচটা জ্যাকেটের মতো নয়। এটি তৈরি হয়েছে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে।

কর্ণাটকের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তৈরি করেছে  এই জ্যাকেট। বেঙ্গালুরুতে ভারত শক্তি সপ্তাহ বা ‘ইন্ডিয়া এনার্জি উইক’ পালিত হচ্ছে। সেই উপলক্ষেই এই বিশেষ জ্যাকেট উপহার স্বরূপ  প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেওয়া হয়েছিল ।

শুধু প্রধানমন্ত্রী নয়, এই ধরনের রিসাইকেলড  বোতল দিয়ে তৈরি হবে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের জন্য উর্দিও। শুধু তাই নয়, ইন্ডিয়ান অয়েল  কর্তৃপক্ষ  নিজেদের কর্মচারীদের জন্যও এই বিশেষ  ধরনের পোশাক তৈরি করছে। জানা যাচ্ছে,  মোট প্রায় ১০ কোটি বোতল ব্যবহার করা হবে এই সব পোশাক তৈরির জন্য ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর