ব্যুরো নিউজ,১২ ফেব্রুয়ারি :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট আজ পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় এই বাজেট পেশ করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বাজেটে রাজ্যের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজস্ব ঘাটতি মেটানোও এই বাজেটের অন্যতম লক্ষ্য।বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিজেপি বিধায়করা ‘চাকরি চাই’ এবং ‘আরজি কর’ নিয়ে স্লোগান দেন। এর পাল্টা স্লোগান হিসেবে তৃণমূল বিধায়করা ‘জয় বাংলা’ ধ্বনি তোলেন।
পশ্চিমবঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা: ডিএ বেড়ে ১৮ শতাংশ
দেড় হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা
এর মধ্যেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পথশ্রী প্রকল্পে অতিরিক্ত দেড় হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। এই বরাদ্দের ফলে আরও রাস্তা নির্মাণ হবে এবং জবকার্ডধারীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে।বাজেট পেশের আগে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়করা উপস্থিত ছিলেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও এই বৈঠকে অংশ নেন। তবে এবারও বিজেপির কোনো বিধায়ক বৈঠকে যোগ দেননি।
এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিরোধীদের এই ধরনের বৈঠকে অংশ নেওয়া উচিত।’ পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘বিরোধীদের অনুপস্থিতির জন্য সরকারই দায়ী।’বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবর হিসেবে মহার্ঘ ভাতা (ডিএ) ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ডিএ বেড়ে মোট ১৮ শতাংশ হবে এবং নতুন হার ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এছাড়াও, আশাকর্মীদের জন্য ৭০ হাজার স্মার্টফোন বিতরণের ঘোষণা করা হয়েছে। নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে নতুন জটিলতা
পথশ্রী প্রকল্পে অতিরিক্ত দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে কার্যকর হবে।রাজ্য সরকারের উপর প্রায় ৭ লক্ষ কোটি টাকার দেনা রয়েছে। তারপরও সরকার আমজনতার উপর অতিরিক্ত চাপ না দিয়ে উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্পগুলিতে জোর দিয়েছে। এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
https://www.youtube.com/live/XTwbApstjXI?si=8Rys3H9cPZvCHwLy










