ইভিএম নিউজ ব্যুরঃআবারও শোকের ছায়া সঙ্গীত জগতে। আচমকাই চলে হলেন প্রখ্যাত সঙ্গীতশিপ্লী বানী জয়রাম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার চেন্নাইয়ের ফ্যাল্ট থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ।গত মাসেই পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন খ্যাতনামা দক্ষিনী সঙ্গীতশিল্পী তথা ‘আধুনিক ভারতের মীরা’।কীভাবে মৃত্যু হল তাঁর? ঘটনাটি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেন্নাইয়ের থাউসেন্ড লাইটস থানার পুলিশ আধিকারিকরা।
জন্ম তামিলনাড়ুর ভেলোরে।১৯৬০এর দশকের শেষে বিয়ের পর স্বামী জয়রামের হাত ধরে মুম্বইতে আসেন বাণী। এরপর থেকেই পা রাখলেন সঙ্গীতমহলে। বিখ্যাত ‘গুড্ডি’ ছবিতে গান গাওয়ার সুযোগ পান তিনি।আর সেটা ছিল তাঁর বলিউড প্লে-ব্যাকে ডেবিউ। জয়া ভাদুড়ির (জয়া বচ্চন)এর লিপে বাণী কন্ঠের ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়। তেলেগু, মায়ালালাম,কন্নড়, মারাঠি,বাংলার পাশাপাশি ১৯ টি ভাষায় গান গেয়েছেন শিল্পী।তাঁর চলে যাওয়াতে শোকাহত গোটা সঙ্গীত মহল ।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর