সমস্ত অপেক্ষার অবসান। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘাযতীনকে নিয়ে তৈরি হওয়া নতুন সিনেমা ‘বাঘাযতীন’-এর প্রথম লুক প্রকাশ্যে এলো।  সম্প্রতি দেবের প্রযোজনা সংস্থা থেকে সেই ছবি প্রকাশ করা হয়েছে। কিন্তু এই ছবির অভিনেত্রী কে হলেন সেই নিয়ে দর্শকমহলে চলছিল বেশ তরজা। অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছবির নতুন নায়িকার খোঁজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। হন্যে হয়ে প্রযোজকরা এই ছবির নায়িকা খুঁজছিলেন। শহরের বেশ কয়েকটি জায়গাতেও পোস্টার দেওয়া হয়েছিল। অবশেষে খুঁজে পাওয়া গেল নায়িকাকে। লাল টকটকে আটপৌরে শাড়ি পড়ে স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী ইন্দুবালার ভুমিকায় ধরা দিলেন তিনি। আর তাঁর পাশে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রের নয়া লুকে ধরা দিলেন দেব। বিভিন্ন কলেজ ঘুরে প্রায় ৬ হাজার জনের অডিশান নিয়ে নির্বাচিত হয়েছে নায়িকা। টলিপাড়া সুত্রে খবর, নতুন নায়িকার সঙ্গে সিনেমা জগতের কোনও যোগসূত্র নেই। একদম নতুন মুখই খুঁজছিলেন অভিনেতা-প্রযোজক দেব। এই নতুন অভিনেত্রীর নাম সৃজলা দত্ত। তিনি এখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। এই ছবিতে রোহণ ভট্টাচার্যও অভিনয় করবেন। বেশ জোরকদমেই চলছে ছবির কাজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর