মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে সকলকে দীপাবলীর শুভেচ্ছা

ব্যুরো নিউজ,৩০ অক্টোবর:প্রায় পাঁচ মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মঙ্গলবার তিনি মহাকাশ থেকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন গোটা পৃথিবী বাসীকে। সুনিতা বলেন, ‘আমি আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের মানুষের জন্য দীপাবলীর শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বিশেষভাবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানান।

মহাকাশে চিনের আরও একধাপ, নতুন মিশনে তিন নভোচরের মহাকাশ পাড়ি

বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা

সুনিতা উল্লেখ করেন, ‘ভিন্ন সংস্কৃতির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি খুবই কৃতজ্ঞ।’ তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠানগুলি মানুষের মধ্যে সংহতি এবং সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। মহাকাশ থেকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে সুনিতা বলেন, ‘এই উৎসব আমাদের জীবনে আলো এবং আনন্দ নিয়ে আসে।’

 

প্রসঙ্গত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলমোর ২০২৪ সালের ৬ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছান। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে তারা মহাকাশে যান। তবে, স্টারলাইনারের প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের প্রত্যাবর্তনে দেরি হচ্ছে।জানা গেছে তারা আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আইএসএস-এ থাকবেন। এই সময় তারা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা করবেন।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর