নয়া

ব্যুরো নিউজ, ২৯ ডিসেম্বর: নয়া বছরে বাংলাকে উপহার প্রধানমন্ত্রীর!

বাংলাকে নয়া  উপহার প্রধানমন্ত্রীর। আরও একটি নতুন ট্রেন পাচ্ছে বাংলা।

নয়া বছরে রেশন বন্ধের হুশিয়ারি! ‘অনির্দিষ্টকালের’ রেশন ধর্মঘটের ডাক

শনিবার উত্তর প্রদেশের অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই একসঙ্গে দুটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুটি অমৃত ভারতের পাশাপাশি ৬টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে একটি ট্রেন চলবে এ রাজ্যেও। মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায় টার্মিনাস পর্যন্ত চলবে ওই ট্রেন। অপর একটি অমৃত ভারত ট্রেন চলবে দ্বারভাঙা থেকে অযোধ্যা হয়ে আনন্দ বিহার পর্যন্ত।

প্রশ্ন উঠেছে, হাওড়া বা শিয়ালদহ ছেড়ে কেন মালদহকে বেছে নেওয়া হল? এ বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের মতে, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই স্টেশন বেছে নেওয়া হয়েছে। এই জেলা থেকে উত্তরবঙ্গের বহু মানুষ ট্রেন ধরেন তাই তাদের বিশেষ সুবিধার জন্যই অমৃত ভারত ট্রেন মালদহ থেকে চালানর সিদ্ধান্ত। তবে এবিষয়ে কিছু জানানো হয়নি প্রধানমন্ত্রীর তরফে।

এই দুটো ট্রেনই দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলিতে থাকবে এক বিশেষ প্রযুক্তি, যাতে ট্রেনে চাপলে কোনও ঝাঁকুনিই অনুভব করবেন না যাত্রীরা। রেলের তরফ থেকে জানানো হয়েছে, সেমি-কাপলার টেকনোলজি নামে এক বিশেষ প্রযুক্তি আছে ওই ট্রেনে। ট্রেনের গতি হতে পারে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতো বেশি স্পিডে চলার পরেও যাত্রীরা অনুভবই করতে পারবেন না কোনও ঝাঁকুনি।

এতদিন পর্যন্ত ট্রেনগুলির কামরার মাঝে যে কাপলার থাকত, তাতে ট্রেন থামলে বা চালু হলেই ঝাঁকুনি অনুভব করা যেত। আর অমৃত ভারতে থাকবে সেমি পার্মানেন্ট কাপলার। যে প্রযুক্তিতে ট্রেন থামলে বা চললে কিছু বোঝা যাবে না। এছাড়া এই ট্রেনে থাকছে দুটি ইঞ্জিন। ট্রেনে পুশ-পুল প্রযুক্তি থাকছে। অর্থাৎ ট্রেনত্রেনেদিকেই দুটি ইঞ্জিন লাগানো থাকবে। এই ট্রেনের ন্যুনতম ভাড়া হবে ৩৫ টাকা। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর