যুবক

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: মায়ের সাথে ছেলের বচসা | উদ্ধার ছেলের মৃতদেহ

মহারাষ্ট্রের নাগপুর শহরের একটি সাধারণ ঘটনার ফল যে এতটা মর্মান্তিক হবে তা কেউই বুঝতে পারেনি। সকালের জলখাবারকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ছেলের বচসা শুরু হয়। সেই বচসার পরিনতি স্বরুপ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৭ বছরের কিশোরের মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে ওই কিশোর। তবে তদন্তে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ওই কিশোর নাগপুরের কানহা পিমপ্রি এলাকার বাসিন্দা।

মৃতের পরিবার সুত্রে খবর, শুক্রবার সকালে ওই কিশোরের মা তার জন্য জলখাবার তৈরি করেননি। সেই কারণে মায়ের উপর রাগ করে সে। মায়ের সাথে তুমুল ঝগড়া করে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।  দীর্ঘক্ষণ সময় কেটে গেলেও সে বাড়ি ফেরে না। ফলে পুলিশের দ্বারস্থ হন ওই কিশোরের বাবা মা।

উপর থেকে পড়ে মৃত প্রৌঢ়

থানায় ওই কিশোরের নিখোঁজ ডায়েরি করা হয়। তাকে অপহরণ করা হয়েছে, এই মর্মেও অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আশপাশের এলাকায় কিশোরের খোঁজ শুরু হয়। দু’দিন পরে নিকটবর্তী রেললাইনের ধারের একটি গাছ থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। ইভিএম নিউজ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর