[rank_math_breadcrumb]
ডেঙ্গির

ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: আবারও ডেঙ্গির থাবা | প্রাণ হারালেন গৃহবধূ

কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে আবারও ডেঙ্গির থাবা। এবার প্রাণ হারালেন বছর ২৮-এর ১ গৃহবধূ। ডেঙ্গি আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে বাঙুর হাসপাতালে ওই গৃহবধূ মারা যান, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। জানা যায়, মৃতার নাম প্রিয়া রায়। ঘটনায় রীতিমতো শোকের ছায়া এলাকায়।

রনংদেহী শুভেন্দু

ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয়েছে এলাকাতেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কর্পোরেশনের পক্ষ থেকে নজরদারি থাকলেও তা পর্যাপ্ত নয়। এর জন্যই প্রাণ হারাতে হলো প্রিয়া রায়কে। তবে এই ঘটনায় মুখ খুলতে নারাজ মৃতার পরিবার।

সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত  এ রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৪৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এরপরেও মুখ্যসচিবের দাবি, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গি নিম্নগামী’। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর