ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এলাকা থেকে উদ্ধার জল ৭০টি তাজা বোমা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশি অভিযানের উদ্ধার হয় এই তাজা বোমা। বোমা মজুদ রাখায় কামারুল জামাল মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত ভগবানপুর এলাকায়। ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় চারটি ড্রাম ভর্তি ৭০ টি তাজা বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

পুলিশের প্রাথমিক অনুমান বুধবার রায়দিঘীর শংকরপুর অঞ্চলে পঞ্চায়েতের বোর্ড গঠন। সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এই বোমা গুলি মজুদ করা হয়েছে। বোমা উদ্ধারের পর এলাকায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ। পাশাপাশি বোমা গুলিকে উদ্ধারের পর নিষ্ক্রিয় করার কাজ শুরুও করা হয়। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও এখনও দক্ষিণ ২৪ পরগনা জেলা যেন বারুদের স্তুপ এর ওপর দাঁড়িয়ে রয়েছে তার প্রমান মিলল আবারও। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর