ইভিএম নিউজ ব্যুরো, ৭ অগাস্টঃ (Latest News) বঞ্চিত চাকরির প্রার্থীদের বিক্ষোভের উত্তাল শহর কলকাতা। বিক্ষোভ ঠেকাতে গায়ে হাত তোলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল থেকেই ধুনধুমার পরিস্থিতি উত্তর ২৪ পরগনার করুনাময়ী এবং দক্ষিণ কলকাতার কালীঘাট সংলগ্ন এলাকা। ২০১৬ সালের আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তাদের নিয়োগের দাবিতে প্রথমে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর সল্টলেকের আচার্য সদনের গেটের সামনে আর তারপর দুপুরে হাজরা মোড়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজনভ্যানে তোলা হয় চাকরিপ্রার্থীদের। গ্রেফতার করা হয় প্রায় ৪০ জন বিক্ষোভকারীকে। এরপরই আক্রমণের ঝাঁজ আরও বাড়তে শুরু করে চাকরিপ্রার্থীরা। দিশেহারা হয়ে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ভেতরে গিয়েও বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। এরপরই পুলিশ খোঁচা খাওয়া বাঘের মতো আচরণ শুরু করে চাকরিপ্রার্থীদের সঙ্গে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৫ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসার পর ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি পেলেও ন’বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও তাদের কোন নিয়োগ হয়নি। চাকরিপ্রার্থীদের বক্তব্য, রোদ,ঝড়,জলকে উপেক্ষা করে দীর্ঘ ২৪৪ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তারা আন্দোলন চালিয়ে গেলেও তাদের দাবিকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না সরকার।হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোন প্যানেল গঠন করা হয়নি। চাকরিপ্রার্থীদের জোরালো দাবি, রাজ্য সরকারকে অবিলম্বে সেই প্যানেল প্রকাশ করতে হবে। নিয়োগ করতে হবে যোগ্য প্রার্থীদের। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর