ইভিএম নিউজ ব্যুরো, ৭ অগাস্টঃ (Latest News) এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিযুক্ত হতে চলেছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শনী মল্লিক। বুধবার স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হল ।

প্রিয়দর্শনী বর্তমানে কলকাতার আশুতোষ কলেজে অধ্যাপিকা হিসেবে কর্মরত রয়েছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারিতে পিতা জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি তার বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। যদিও সে সময় তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন প্রিয়দর্শিনী।

আর এবার তাকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করায় স্বজনপোষণের অভিযোগ উঠল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। বিরোধীদের মতে মন্ত্রীর সুপারিশেই তার কন্যার নিয়োগ করেছে রাজ্য সরকার। এদিকে জ্যোতিপ্রিয়র দাবি, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হয়েছে তার কন্যার। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর