ইভিএম নিউজ ব্যুরো, ৭ অগাস্টঃ আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোম ও মঙ্গল অবিরাম ভিজবে দক্ষিণবঙ্গ। এর মধ্যে সাত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই দিন কলকাতার আকাশও মূলত মেঘলাই থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। সোম ও মঙ্গল এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর