ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) সাপে কেটে রোগীর মৃত্যু। ভাঙচুর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চার ডাক্তারকে মার। তুলকালাম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিষেবা ছেড়ে বিক্ষোভ অবস্থানে জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবি। সিনিয়র ডাক্তাররা কখনো তাঁদের সঙ্গে থাকে না বলে অভিযোগ। এমনকি কোনো নিরাপত্তা রক্ষীরাও থাকে না। তাই বার বার রোগীকে পরিষেবা দেওয়ার সময় তাঁদেরই হামলার মুখোমুখি হতে হয় বলেই অভিযোগ তুলেছেন তাঁরা।

হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ না তাঁদের নিরাপত্তা ও নিয়মিত ডিউটির সময় সিনিয়র ডাক্তারদের থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন না ততক্ষণ তাঁদের অবস্থান চলবে। পুরাতন মালদার নলডুবির বাসিন্দা এক সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার কিচ্ছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। তারপরেই শুরু হয়ে যায় তান্ডব। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর