ইভিএম নিউজ ব্যুরো, ৩১ জুলাইঃ (Latest News) বর্ষাকাল মানেই নানা রোগের প্রকোপ। তাই বিভিন্ন রোগের হাত থেকে রেহাই পেতে ঘরোয়া টোটকা খুবই কাজ করে। তার মধ্যে একটি হল নিম পাতা। বিশেষজ্ঞদের মতে, নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী। তাই এটি বর্ষাকালে নিয়মিত খাওয়া ভালো। নিম পাতা রক্তচাপ কমানো থেকে শুরু করে নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। কিন্তু বর্ষায় আরও বেশ কয়েকটি কারণে নিমপাতা খাওয়া উচিত। জেনে নিন, কেন খাবেন নিমপাতা। কী বলছে আযুর্বেদ?

বর্ষাকালে নিম পাতা খাওয়া খুবই উপকারী। তবে খাবেন খুব কম। কারণ বেশি পরিমাণ নিম পাতা খেলে শরীরে তার খারাপ কিছু প্রভাব পড়তে পারে। জেনে নেওয়া যাক, এই সময়ে নিম খাওয়ার কিছু নিয়ম। নিমপাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান, যেগুলি নানা ধরনের ব্যাকটিরিয়া এবং ভাইরাসের সংক্রমণ আটকাতে দারুণ ভাবে কাজে লাগতে পারে। তাই বর্ষাকালে বেশি করে নিমপাতা খাওয়া উচিত। এছাড়াও নিম পাতার মধ্যে রয়েছে বিভিন্ন ঔষধি গুন। সেগুলি হল চর্ম রোগ নিরমূল করে, তাতে সমস্যা, রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণ, চুলের সমস্যা, উকুন বিনাশে, ওজন কমাতে। ছাড়াও ছত্রাকে ইনফেকশন দূর করতে, ক্ষত সারাতে, এলার্জি একজিমার মত রোগ নিরাময় করতে সাহায্য করে।তবে নিম পাতা খেলে কিছু খারাপ দিকও রয়েছে। নিম পাতা প্রচুর পরিমাণে খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই সাবধানতার সঙ্গে নিমপাতা নিয়মিত খান ও নিজেকে সুস্থ রাখুন। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর