ইভিএম নিউজ ব্যুরো, ১৯ জুনঃ (Latest News) নায়িকাদের জীবনের অন্দরমহলে উঁকি মারাটা ভক্তদের একটা প্রিয় বিষয়। তাই শত চেষ্টা করলেও তারা তাদের জীবনের গোপন অধ্যায়গুলো হয়তো লুকিয়ে রাখতে পারেন না। ভারতের বহু নায়িকা বিয়ের আগেই অন্তঃসত্তা হন। সম্মান বাঁচাতে তড়িঘড়ি বিয়ের পিঁড়িতেও বসতে হয় তাদের।

সেই তালিকায় রয়েছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা শ্রীদেবী। বলিউডের এই সুন্দরী তখন পরিচালক বনি কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বনির তখন তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি। অন্তঃসত্ত্বা বুঝেই হাজার ১৯৯৬ সালে শ্রীদেবী বনিকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পরেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নাম জাহ্নবী কাপুর

নতুন প্রজন্মের কাছে আলিয়া ভাট যেন স্বপ্নের রাজকুমারী। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে চার বছর ধরে চলে ঘনিষ্ঠ প্রেম। ২০২২ সালে তাদের বিবাহ হয়। আর বিবাহের পর পরই আলিয়া তার প্রেগন্যান্ট হওয়ার খবরটি সকলকে জানান। বিয়ের ঠিক সাত মাসের মাথায় আলিয়া এক কন্যা সন্তানের জন্ম দেন।

এরপর আসি নেহা ধুপিয়ার সম্পর্কে কথায়। এই অভিনেত্রী যে বিয়ের আগে গর্ভবতী ছিলেন তা তিনি নিজেই স্বীকার করেছেন। অঙ্গাদ বেদীর সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ প্রেম। ২০১৮ সালে চুপি চুপি বিয়ে করেন তারা আর বিয়ের কয়েক মাসের মধ্যেই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন।

বাঙালি নায়িকা কংকনা সেন শর্মা ও বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। বাংলার পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেনের ছোট মেয়ে কঙ্কনা সেন শর্মা রণবীর শোয়েবের সঙ্গে চুটিয়ে প্রেম করতেন মুম্বাইতে। ২০১০ সালে তারা বিয়ে করেন। এরপর বিয়ের কয়েক মাসের মধ্যেই এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন অঙ্গনা।(EVM News) 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর