ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুনঃ (Latest News) শান্তিপূর্ণ ভোট করুন বার্তা শেখ সুলেমান

ভোট মানে গণতন্ত্রের উৎসব। সবাই সেই উৎসবে মাতুন। অশান্তি করবেন না| কাউকে করতেও দেবেন না। বিরোধী দলের থেকে বাধা পেলে সরাসরি তার সঙ্গে  যোগাযোগের পরামর্শ দিলেন পুরুলিয়ার  ঝালদা  ১ নং পঞ্চায়েত সমিতির সদ্য বিদায়ী সহ-সভাপতি তথা দলের জেলা সাধারণ সম্পাদক শেখ সুলেমান | বৃহস্পতিবার সমিতির আসনে মনোনয়ন দাখিলের পরে তিনি এই বার্তা দেন।

তবে তার এই বার্তা নিয়ে মন্তব্যে যেতে চাননি বিরোধী দলের নেতারা। একজন শুধু বলেন, শান্তিতে ভোট সবাই চান। তাছাড়া ভোটের সময় এই এলাকা শান্তই থাকে। সুলেমান সাহেবও সুবার্তাই দিয়েছেন। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর