ইভিএম নিউজ ব্যুরো, ১২ জুনঃ (Latest News) নিউটাউন বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল “জাপান ক্যারাটে ইন্ডিয়া”।

ইয়োল বেল্ট, অরেঞ্জ বেল্ট, পার্পল বেল্ট, ব্লু বেল্ট, গ্রীন বেল্ট, ব্রাউন বেল্ট এবং ব্ল্যাক বেল্ট ছাত্রছাত্রীরা অর্জন করল।

৮ থেকে ৮০ প্রায় সব বয়সের অংশগ্রহণকারীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ব্ল্যাক বেল্ট অর্জন করে মানুষের হৃদয় ছুঁয়েছে ৭০ বছর বয়সী এক প্রতিযোগী। তিনি প্রমাণ করেছেন, বয়স নিছকই একটা সংখ্যা।

ছিল নাচের প্রতিযোগিতাও। ‘নৃত্যম উড়িষ্যা’ ডান্স সেন্টারের  ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়।

গোটা আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন  দেবাশীষ দেশমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ সেন, উর্মিলা সেন, ইন্দ্রজিৎ রায়, রূপা রায়, তিনকড়ি দত্ত, কায়সি পরেশ মিশ্র, আশা মিশ্র, লিপি চৌধুরী, বিকাশ সাহা। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর