সংকল্প দে, ১৪ মেঃ হুগলির শ্রীরামপুর পুলিশ স্টেশনের পক্ষ থেকে আজ একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হল। সিকিওরড ভেলু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির এক্সিকিউটিভ অফিসার সুব্রত দেবনাথ ২ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ করেছিলেন যে দীপঙ্কর মোদক নামক ওনাদের এক কর্মচারী ২ মে ২০২৩ তারিখে ধোবিঘাট এস বি আই ব্রাঞ্চ থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা এ টি এম এ লোড করার জন্য নিয়ে যান। এবং উনি তারপর আর কাজে আসেন নি।কিন্তু পরবর্তীতে অফিস অডিটার অডিট করার সময় দেখতে পান ১ কোটি ২৯ লাখ টাকা কম আছে। এরপর শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নেমে ৫ জন অভিযুক্তকে আটক করেন। তাদের থেকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এই পাঁচজন অভিযুক্তের নাম হল দীপঙ্কর মোদক (মূল অভিযুক্ত),সঞ্জিত সরকার, সঞ্জিত পাত্র, সন্তু দত্ত এবং শীব শঙ্কর বসু ঠাকুর (অ্যাডভোকেট)।

এদের মধ্যে সঞ্জিত পাত্র, সঞ্জিত সরকার হল হুগলির রিষড়ার বাসিন্দা, সন্তু দত্ত হলেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা এবং শীব শঙ্কর বসু ঠাকুর যিনি একজন অ্যাডভোকেট তিনি হলেন কলকাতার বাসিন্দা। বাকি টাকার খোঁজ চলছে।আসা করা যাচ্ছে খুব শীঘ্রই সেই টাকা উদ্ধার হবে এবং আরো অভিযুক্ত খুব শীঘ্রই ধরা পড়বে এমনটাই বললেন শ্রীরামপুর-চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি ডঃ অরবিন্দ কুমার আনন্দ বাবু। (Evm News) ফুলবাড়িতে পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর