ইভিএম নিউজ ব্যুরো, ১২ মেঃ দমদমের সেন্ট্রোল জেল মোড় রোডের পর  এবার ফেয়ারলি প্লেস ও  স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল থেকে উদ্ধার করা হল ব্রিটিশ আমলের কামান। এই নিয়ে মোট তিনবার কলকাতার মাটি খুঁড়ে উদ্ধার করা হল ব্রিটিশ আমলের কামান। অনেকে মনে করছেন সামনেই হুগলি নদী। হয়তো এই কামানটি পরিত্যক্ত অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছিল। প্রায় তিনদিন ধরে মাটি খোঁড়া খুঁড়ির পর অবশেষে সন্ধান মেলে ওই ব্রিটিশ কামানটি। সূত্রের খবর, মাটির নীচে প্রায় ৮ ফুট গভীরে এই কামানটি ছিল।

তবে প্রাথমিকভাবে মনে করা হয়েছে, এটি প্রায় ২৫০ বছরের পুরানো। সূত্রের খবর, ফুটপাতের ধারে এই কামানটি পোঁতা ছিল। এতদিন সাধারণ মানুষ পাশ দিয়েই চলাচল করতেন। কিন্তু এটাকে মাটির নীচে থেকে বের করার মতো উৎসাহ ছিল না কারোরই। তবে মাটি থেকে প্রায় ১ ফুট বেরিয়ে ছিল কামানটি। সেই কামানই এবার খুঁড়ে বের করা হল।

অ্য়াডমিনিস্ট্রেটর জেনারেল অ্য়ান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায়ের উদ্যোগে ফের কলকাতা মাটির নীচে চাপা পড়ে থাকা ইতিহাস আবার সামনে  উঠে এল সবার সামনে। তবে এই কামানের ক্ষেত্রে কিছুটা ফারাক রয়েছে অন্যান্য কামানের সঙ্গে।

এদিন কামান উদ্ধারের সময় কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন, পুলিশ ও সিইএসসির কর্মীরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে কামান উদ্ধার করা দেখতে সকাল থেকেই এলাকায় লোকজন জমে হতে থাকেন।শেষ পর্যন্ত কার্যত অক্ষত অবস্থাতেই কামানটিকে উদ্ধার করা হয়েছে। তবে কামানটি ঠিক কতবছরের পুরানো, কীভাবে এটি এখানে এল তা সবটাই ধাপে ধাপে খতিয়ে দেখছেন।

সম্ভবত ১৭৬৩ থকে ১৭৭৯ সালের মধ্যে এই কামান নির্মাণ হয়ে থাকতে পারে।অনেকে আবার মনে করছেন পুরানো ফোর্ট উইলিয়ামের সীমানা নির্দেশ করার জন্য় এই কামান। ১৭৫৬ সালে সিরাজ উদ দৌল্লার আমলে এই ভবন ধ্বংস করা হয়েছিল।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর