ইভিএম নিউজ ব্যুরো, ৭ মেঃ কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (India Meteorological Department ) পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত মোকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আর যা মঙ্গলবারের মধ্যেই শক্তিশালী গভীর নিম্নচাপের সৃষ্টি করবে। ফলে কলকাতা সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে । রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে।

বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্ত, তা সাইক্লোন মোকা তৈরি হওয়ার প্রথম ধাপ। ৮ মে তৈরি হতে পারে নিম্নচাপ, যা ৯ মে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে।

এদিকে ওড়িশা এবং বাংলা – এই দুই রাজ্যই ইতিমধ্যেই মোকার মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলায় সমুদ্র লাগোয়া অংশ যেখানে মোকার সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে, সেখানে মক ড্রিল করা হয়েছে ইতিমধ্যেই।

পাশাপাশি ওড়িশা প্রশাসনও মোকা নিয়ে প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম চালু থেকে শুরু করে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়েছে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

তাৎপর্যপূর্ণভাবে মোকার মোকাবিলায় সতর্ক বাংলাদেশও। সেখানেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে মোকার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।(EVM News) 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর