ইভিএম নিউজ ব্যুরো, ৩ মেঃ শিলিগুড়ির মাল্লাগুড়িতে শিলিগুড়ি পোলট্রি ফীড প্ল্যান্টের উদ্বোধন করলেন রাজ্য সরকারের প্রানীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এপিক ফীড-এর নানা ধরনের প্রাণী খাদ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে, সর্বাধিক মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে উদ্বোধন করা হলো শিলিগুড়ি পোল্ট্রি ফিড প্ল্যান্টের। এর মধ্য দিয়ে ডিম পাড়া মুরগি ও ব্রয়লার মুরগির খাদ্য  উৎপাদন হবে।

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে এই প্ল্যান্ট তৈরি করা হয়। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির মাল্লাগুড়িতে তৈরি হওয়া এই প্ল্যান্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ ও শিলিগুড়ি মেয়র গৌতম দেব। জানা গিয়েছে মানুষের কাছে এপিক ফিড কে আরও জনপ্রিয় করে তুলতে জনস্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে মুরগির পুষ্টিকর খাওয়ার তৈরি হবে খাবারের গুণগত মান বজায় রেখে বিজ্ঞানসম্মতভাবে এই খাওয়ার তৈরি হবে। যা স্বল্প মূল্যে কিনতে পাওয়া যাবে। জানা গিয়েছে, ৪ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। যেখানে দৈনিক ১০০ মেট্রিক টন খাওয়ার উৎপাদন হবে।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর