ইভিএম নিউজ ব্যুরো, ২ মেঃ (Latest News) চাষের জমি থেকে উদ্ধার এক অঙ্গত পরিচয় ব্যক্তির মৃত দেহ। ঘটনাটি ঘটেছে সোনারপুর বিদ্যদর্পণ এলাকায়।

গ্রাম বাসীর সুত্রের খবর, গ্রামের এক ব্যক্তি সকাল ৭ টা নাগাদ মাঠে গরু বাধতে গিয়ে ওই অঙ্গত পরিচয় ব্যক্তির মৃত দেহ দেখতে পায়। তারা আরও জানান দেহটি বেশির ভাগ অংশ মাটির নিচে চাপা ছিল। এই ঘটনায় পুরো এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এর পর গ্রাম বাসীরা সোনারপুর থানার পুলিশ কে খবর দিলে, সেই ঘটনা স্থলে পুলিশ বাহীনি এসে পৌছায়। এবং পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ সুত্রে খবর, মৃত ব্যক্তির দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। মাটি খুরে মৃত দেহ বেড় করলে দেখাযায় , গলার নলি কাটা এবং মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন। পুলিশের এটিকে খুন বলেই সন্দেহ করছে। তাঁদের প্রাথমিক অনুমান অন্যকথাও খুন করে দেহ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে কিনা টা তদন্ত করে দেখবেন।

বারুইপুর থানার সুপার মিস পুস্পা বলেন, ওই অঙ্গত ব্যক্তির আনুমানিক বয়স ৪৩। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট নাআসা পর্যন্ত খুনের আসল কারণ জানাজাচ্ছে না। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। ( EVM News)

 

 

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর