ইভিএম নিউজ ব্যুরো, ৬ মেঃ শিলিগুড়ির মহানন্দা নদীতে একটি কচ্ছপ পাওয়াকে ঘিরে ঘোর দুশ্চিন্তায় এক ব্যক্তি। নাম  উপেন বর্মন। ঘটনার বিবরনে জানা গিয়েছে, মহানন্দা নদীতে জল বাড়ার ফলে একটি কচ্ছপকে ভেসে থাকতে দেখেন চম্পাসারীর সমরনগর বটতলার গঙ্গা মন্দির সংলগ্ন বাসিন্দা উপেন বর্মন।নদীতে ভাসতে দেখে উনি কচ্ছপটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নিয়ে গিয়ে তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে যোগাযোগ করেন। অনেকেই ওই ব্যক্তিকে প্রস্তাব দেন সালুগাড়া রেঞ্জার অফিসে গিয়ে তাদের হাতে তুলে দিতে। কিন্তু সারা দিন কাজকর্ম করে সালুগাড়া রেঞ্জ অফিসে গিয়ে কচ্ছপটিকে তুলে দেওয়া আর হয়নি তার। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করেছেন, তার বাড়ি এসে বনদফতরের কর্মীরা যাতে কচ্ছপটিকে নিয়ে যায়।নয় তো বা  তিনি আগামীকাল আবার মহানন্দা নদীতেই ছেড়ে দেবেন কচ্ছপটিকে। (EVM News) রাজবংশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন সংগঠনগুলির যৌথ বিক্ষোভ

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর