ইভিএম নিউজ ব্যুরো, ৮ অগাস্টঃ (Latest News) বার কি তবে দলের বিরুদ্ধে হাঁটার সিদ্ধান্ত নিলেন মদন মিত্র? বর্ধমানের তৃণমূলের অবস্থান বিক্ষোভে গিয়ে বিস্ফোরক তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে মদনের বক্তব্য, ” দল টিকিট না দিলে একাই লড়বো ”

এদিন গুন্ডাদের বাড়াবাড়ি নিও সরব হন কামারহাটির বিধায়ক। তার কথায়, ‘কামারহাটি এলাকায় কোন গুন্ডামি বরদাস্ত করা হবে না। ব্যারাকপুরের পুলিস কমিশনারের অফিসে গুন্ডাদের নামের তালিকা দিয়ে দেব। তারপরে যদি কমিশনার ব্যবস্থা না নেয়। তাহলে ব্যারাকপুর পুলিস কমিশনারের অফিসের সামনে ধরনা অবস্থানে বোসব।’

‘কামারহাটি এলাকায় সিপিএমের বিকল্প গুন্ডা আমরা তৈরি করেছি। গুন্ডা আমরা তৈরি করি। আমরা যদি মনে করি গুন্ডা তৈরি করব, তাহলে সে গুন্ডা। আর যদি মনে করি ঘরে ঢুকিয়ে দেব। তাহলে এনডিপিএস কেস দিয়ে গুন্ডা ঘরে ঢুকে যাবে। গুন্ডাদের ভয়ে কামারহাটি এলাকার ভালো ভালো সক্রিয় তৃণমূল কর্মী দল করতে ভয় পাচ্ছে। যে সমস্ত গুন্ডারা তৃণমূলের জামা পরে গুন্ডামি করছেন। তৃণমূলের জামা শরীর থেকে খুলে ফেলুন। তারপরেই সেই গুন্ডাদের গঙ্গার জলে যদি চুবিয়ে আনতে না পারি তাহলে আমার নাম মদন মিত্র নয়।’ (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর