ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুনঃ (Latest News) দিনভর তাণ্ডব, গুলি-বোমা। পুলিশের এক শীর্ষ আধিকারিক গোটা টিম নিয়ে দুষ্কৃতী দমনের উদ্দেশ্যে রওনা হল। পিছনের সংবাদ মাধ্যম। সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা বুকে বল পেল। যাক, এবার তাহলে থামবে এই তান্ডব। সামনে পুলিশ, পিছনের সংবাদ মাধ্যম।

পুলিশ দাঁড়াল, সংবাদমাধ্যম এগিয়ে গেল। দাউদাউ করে জ্বলছে একের পর এক গাড়ি, উল্টো দিকে প্রকাশ্যে দুষ্কৃতীরা হাতে বন্দুক ও বোমা ছুড়ছে, গুলি চালাচ্ছে আই এস এফ কর্মী সমর্থকদের লক্ষ্য করে। পিছন ফিরে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক- চিত্র সাংবাদিকরা ঘুরে দেখল উধাও পুলিশ।

সাংবাদিক চিত্র সাংবাদিকরা দাঁড়িয়ে থেকে ছবি তুলতে থাকলো দুষ্কৃতীদের দিকে ক্যামেরা তাক করে, পাল্টা বন্দুক তাক করে চালাতে থাকল গুলি। দাঁড়িয়ে থাকল একদল সাংবাদিক চিত্র সাংবাদিক। কিছুক্ষণপর পিছু হটল দুষ্কৃতীরা।(EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর