ইভিএম নিউজ ব্যুরো, ৯ মেঃ এ রাজ্যে হিন্দু মহিলাদের উপর নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ধর্ষণ করে হত্যা করার ঘটনাও সামনে এসেছে। এমনকি আদিবাসী মহিলার মৃতদেহ প্রকাশ্য রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এ রাজ্যের পুলিশ, এ দৃশ্যও দেখেছেন রাজ্য তথা গোটা দেশবাসী । একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার কারণে শাস্তি স্বরূপ রাস্তায় আদিবাসী মহিলাদের নাকে খত দিয়ে দণ্ডী কাটতে বাধ্য করা হয়েছে – ভাইরাল হয়েছে সে ছবিও।

এ ধরনের বেশ কিছু ঘটনা অতি সম্প্রতি ঘটে গেছে এ রাজ্যে। এবার এসবের প্রতিবাদে পথে নামল বিজেপি সমর্থিত হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দু জাগরণ মঞ্চের তাম্রলিপ্ত সংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো। নিমতৌড়ির ডিএম অফিস অভিযান করলেন মিছিলে যোগদানকারীরা। সেখানে হিন্দু মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে একটি ডেপুটেশনও জমা দিলেন হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভকারীরা। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর