ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুনঃ (Latest News) আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বর্ধমান ২ নং ব্লকে নির্বাচনী প্রচারে এলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

নবস্থা -১ গ্রাম পঞ্চায়েতের হৈড়গ্রাম থেকে পলশা মোড়, আউশা হয়ে নবস্থা পর্যন্ত দলীয় মিছিলে অংশ নিলেন, মানুষের সঙ্গে কথা বললেন।

এদিন বিকেল ৫ টা নাগাদ বর্ধমান ২ নং ব্লকের গোবিন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গোবিন্দপুর ও কুড়মুন ২ ও বন্ডুল ২ অঞ্চলের তৃণমূল কর্মীদের বৈঠক করলেন। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের সঙ্গে পরিচয় পর্বও সারলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তাকে সঙ্গে পেয়ে উৎসাহিত হয়ে উঠেছেন সেখানকার তৃণমূল নেতাকর্মী সমর্থকরা

এদিন বর্ধমান ২ নং ব্লকে হাটগোবিন্দপুরের মুক্ত মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ এক জনসভাতও যোগ দেন। (EVM News)

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর