শেফালী বর্মার নেতৃত্বে অনূর্ধ্ব উনিশ ভারতীয় মেয়েদের বিজয় রথ এগিয়ে চলেছে। বিশ্বকাপ ক্রিকেটে শেফালীদের ফের জয়।অধিনায়ক শেফালী এবং সতীর্থ ওপনার ও সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াতের দুরন্ত ব্যাটিং-এ ভর করে উইমেন্স ব্লু ব্রিগেড ১২২ রানের বিশাল ব্যাবধানে হারাল সংযুক্ত আরব আমিরশাহীকে। প্রথম ম্যাচে ভারত জিতেছিল আয়োজক দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ২১৯ রান তোলে। জবাবে ৯৭ রানে অল আউট আমিরশাহী।শেফালী ৩৪ বলে ৭৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল এক ডজন ৪ ও ৪টি ছক্কা। এছাড়া রিচা ঘোষ ৪৯ রান করেন। অন্যদিকে শ্বেতা ৪৯ বলে ৭৪ রানে অপরাজিত থেকে জান।উলেক্ষ্য, প্রথম ম্যাচেও শ্বেতা ৯২ রানে অপরাজিতই ছিলেন। এই জয়ের ফলে ডি গ্রুপে ভারত নক আউট পর্বে যাওয়ার জন্য অনেকটাই এগিয়ে রইল।

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর