ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মেঃ (Latest News) বাংলাদেশী সন্দেহে এক যুবককে হাতেনাতে ধরলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে বন্দরগছ এলাকায়।বঙ্গ ছাড়িয়ে এবার আমেরিকাতে পাড়ি দিল নয়াবাজারের দই

সূত্রের খবর, ওই যুবক ভোর থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল। এরপরে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এবং তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। কিন্তু কোনোরকম কথা সেই যুবকের মুখ থেকে বার করা যায় নি।এরপরই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে।পুলিশ এসে ওই যুবককে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যায়। তবে সে বাংলাদেশের বাসিন্দা নাকি ভারতের, তা এখনো বোঝা সম্ভব হয়ে ওঠেনি। ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। যদি সে বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকে তবে কি কারণে ওপার থেকে ভারতে প্রবেশ করেছে, তা জানতে চায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দা আকাশ সিংহ এই বিষয়ে জানান, যেহেতু ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিহীন রয়েছে, প্রতিনিয়ত রাতের অন্ধকারে এদিক দিয়ে গরু পাচার হয়ে থাকে। ঐ যুবকে সকাল থেকে ঘোরাঘুরি করতে দেখছিলাম। দেখে সন্দেহ হয় সে বাংলাদেশ থেকে এপারে এসেছে। তাই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। (EVM News) পুলিশের জালে বাইক বাংলাদেশী পাচারকারী

Article Bottom Widget

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর